মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে টেলি-অফথ্যালমোলোজি সার্ভিস উদ্বোধন

August 16, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে টেলি-অফথ্যালমোলোজি সার্ভিস চালু হয়েছে। ১৬ আগস্ট রোববার সার্ভিসর উদ্বোধন করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় উপস্থিত ছিলেন বি এন এস বি-এর সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন এবং কার্যনির্বাহী সদস্য নূরুল ইসলাম তরফদার।

টেলি-অফথ্যালমোলোজি সার্ভিস উদ্বোধনের ফলে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ৭টি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্র এর সাথে সহজেই রোগীর সেবা, রোগীর চিকিৎসা-পরামর্শ, খবরাখবর ইত্যাদি সরাসরি নেওয়া সহজ হবে।

উল্লেখ্য যে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ৭টি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্র রয়েছে। তার মধ্যে নবীগঞ্জ, কুলাউড়া, শায়েস্তাগঞ্জ, বানিয়াচং, ধিরাই, বড়লেখা, গোলাপগঞ্জ। ওই সকল চক্ষু পরিচর্যা কেন্দ্রর সাথে সহজেই রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয় সরাসরি নেওয়া যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com