রাজনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত

August 16, 2026,

আউয়াল কালাম বেগ : রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।

রবিবার ১৬ আগস্ট সকাল ১০টার দিকে মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাট্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।  এরপর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ: দা) মো: একেএম মহসীনের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফারজানা হোসেন। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন রাজনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাকিম বকস সুন্দর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মোক্তাদির বিল্লাহ, মনসুরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়নের মইনুল ইসলাম মালুম, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, প্রচার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, আজিজুল হক রিপন, উপজেলা মৎসজীবী দলের সভাপতি ছালিক মিয়া প্রমুখ, এসময় উপজেলার বিভিন্ন মৎস জীবি সমিতির নারী পুরুষসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ। বর্তমান সরকার দেশের সকল জলাভূমি উন্মুক্ত করে দিয়ে দেশি মাছের বিস্তার করতে চাচ্ছে। তাই ক্ষতিকর চায়না দুয়ারি জাল একেবারে ধ্বংস করে এবং এর ক্ষতিকর দিকগুলোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে সবাইকে দেশি মাছ রক্ষায় এসিয়ে আশা উচিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com