মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী

August 19, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়।

১৯ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৫টায় শহরের পৌর মেয়র প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিকান্দর আলী সড়ক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাবেক সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরীসহ অন্যন্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপনসহ নানা কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com