ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার মতবিনিময়

August 22, 2026,

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট বুধবার মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা বাজার জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন এবং আসন্ন উদযাপন কর্মসূচিকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মাদরাসা শাখার বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com