কিশোর অপরাধ প্রতিরোধে মৌলভীবাজার শহরে শিশু কিশোর মেলার মানববন্ধন

August 22, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরে কিশোর গ্যাং এর অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে যথাযথ উদ্যোগ গ্রহনের দাবিতে শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট শনিবার শিশু কিশোর মেলার সংগঠক পোষী ভৌমিকের সভাপতিত্বে এবং সংগঠক তানিয়া আক্তার তিন্নির সঞ্চালনায় মৌলভীবাজার শহরস্থ চৌমুনায় অনু্ষ্িঠত মানববন্ধনে বক্তব্য রাখেন শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলার উপদেষ্টা বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, মৌলভীবাজার শহর শাখার সভাপতি শ্যামল সরকার ও সহ-সভাপতি বিজয় দাস প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মৌলভীবাজার শহরে প্রতিনিয়ত বাড়ছে কিশোর গ্যাং এর অপরাধমূলক কার্যক্রম। গত কয়েকদিন পূর্বে কিশোর গ্যাং এর মারাত্মক হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একজন মাদ্রাসা শিক্ষার্থী। যে কিশোররা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবে, সেই কিশোরদের একটা অংশ আজ বিপথগামী হয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। এই বিপথগামী কিশোরদের সমাজের এক অংশের মানুষ তাদের নিজেদের স্বার্থে এই তরুণদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে যুক্ত রাখছে। অভিভাবক সহ সকল মানুষই আজ কিশোর গ্যাং এর অপরাধমূলক কর্মকাণ্ডে খুবই উদ্ধিগ্ন। কিশোরদের মননশীলতা বিকাশের জন্য খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সুস্থ বিনোদনের জন্য নেই নূন্যতম আয়োজন। কিশোরদের মননশীলতা বিকাশে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দরকার প্রশাসনিক ও সামাজিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com