অসংখ্য হাফিজ সাহেবদের উস্তাদ হাফিজ মমতাজ রাজা আর নেই

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌর এলাকার ৯ ওয়ার্ডের শেখেরগাঁও এলাকার শেখেরবাড়ি নিবাসী হাফেজ মমতাজ রাজা আর নেই। তিনি ২৫ আগস্ট দুপুর ২ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)।
পর দিন ২৬ আগস্ট বুধবার সকাল ১১ টায় নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠত হয়। পরে বাড়ির সম্মুখে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়। নামাজে জানাযায় নিজ বাড়ির ভেতর ও বাড়ির রাস্তা মসজিদের রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য মুসলিগণ নামাজ আদায় করেন।
হাফেজ মমতাজ রাজা সৈয়দ মবশ্বির আলী হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও পশ্চিম বাজার জামে মসজিদের তারাবীর দীর্ঘ দিনের ইমাম, অসংখ্য হাফিজ সাহেবদের উস্তাদ ছিলেন। তার ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করছেন ও অনেকেই ইতোমধ্যে অনেক মাদ্রাসায় শিক্ষকতা করছেন।



মন্তব্য করুন