রাজনগরে সিএনজির ধা/ক্কায় বৃদ্ধা নি/হ/ত

August 30, 2026,

শংকর দুলাল দেব : রাজনগরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ৬৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ২৯ আগস্ট শনিবার দিবাগত রাত ৯টার সময় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহা সড়কে গোবিন্দবাটি নামক স্থানে উপজেলা মডেল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ আগস্ট শনিবার দিবাগত রাত ৯টার সময় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহা সড়কে গোবিন্দবাটি নামক স্থানে উপজেলা মডেল মসজিদের পাশে রাস্তা পারাপারের সময় মৌলভীবাজার গামী একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা গুরুতর আহত হন। সিএনজির ধাক্কায় বৃদ্ধার মাথায় আঘাত পেলে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক সিএনজিটি মৌলভীবাজারের দিকে চলে যায় বলে জানা গেছে। নিহতের মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com