কমলগঞ্জে প্রবাসীর বাসা থেকে ৫টি মনোক্লেড কোবরা উদ্ধার

September 10, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জের এক প্রবাসীর বাসা থেকে বিষধর ৫টি মনোক্লেড কোবরা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন জাপান বাড়ি মুজাহিদ আলীর বাসার সিঁড়ির নিচে কয়েকটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা।

সাপ দেখে আতঙ্কিত হয়ে তারা প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। জরুরি সেবা থেকে কোন সমাধান না পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপগুলো উদ্ধার করেন ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ। এসময় রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

সজল দেব বলেন, বাসার সিঁড়ির নিচ থেকে একে একে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ প্রজাতির সাপ অত্যন্ত বিষধর। আমরা সতর্কতার সাথে সাপগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com