বড়লেখায় স্থায়ী নারী চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর রেইনকোট বিতরণ

September 13, 2026,

বড়লেখা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারস্বরূপ বড়লেখায় স্থায়ী নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর রোববার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন চা বাগানের স্থায়ী নারী চা শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, চা বাগান ব্যবস্থাপক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্ষার এই মৌসুমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী নারী চা শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com