লাউয়াছড়ায় পরিবেশবাদী সংগঠন সোয়ানের বৃক্ষ রোপণ

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্পের পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে পরিবেশ বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার (সোয়ান)।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সন্দ্বীপ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান শাওন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (ঝডঅঘ)-এর সহ-সভাপতি আহমেদুজ্জামান আলম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব ও ঝডঅঘ-এর সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমদ, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা বেগমসহ ঝডঅঘ মৌলভীবাজার ইউনিটের সদস্যরা।
আয়োজকরা জানান, লাউয়াছড়া বন ও এর আশপাশের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দেশীয় প্রজাতির গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বন ও প্রকৃতি সংরক্ষণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আয়োজকরা জানান, চারা রোপণ করা স্থানটি শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পাশে হওয়ায় গরু-ছাগলের হাত থেকে রক্ষায় বাঁশের খুঁটি স্থাপন করে নেট দিয়ে গোলাকার বেড়া দিয়ে নিরাপদ করা হয়েছে।



মন্তব্য করুন