মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সচিব মো: মহসীন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো: মহসীন।
২৩ সেপ্টেম্বর দুপুরে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মো: জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেনসহ জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনের সময় বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষে সার্বিক সহযোগিতা করেন হাসপাতালের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ডা: ছাদিক আহমদ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দসহ ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীগণ।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো: মহসীন সন্তোষ প্রকাশ করে বলেন হাসপাতালের সার্বিক সেবার কার্যক্রম খুবই ভালো। এই ধারা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন। এছাড়া তিনি হাসপাতালের বিশাল ক্যাম্পসকে কাজে লাগিয়ে বাণিজ্যিক ভাবে আয়ের জন্য গেষ্ট হাউজ, হাসপাতালের সাথে মানানসই ও মানসম্পন্ন দোকান কোটা নির্মাণের পরামর্শ দেন।
তিনি জানান সরকার থেকে হাসপাতালের উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। খুব শিগরিই নিয়মতান্ত্রিক ভাবেই বরাদ্ধকৃত টাকা হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।



মন্তব্য করুন