“উৎসর্গ প্রাণ”
February 18, 2017,

আশরাফুল ইসলাম॥
বাংলা তুমি কত শহীদের
জীবন ত্যাগের ফল।
বাংলা তুমি আমার ভাইয়ের
চেতনাদীপ্ত বুকের বল।
বাংলা তুমি জনম দুঃখীনীর
উৎসর্গীকৃত শেষ সম্বল।
বাংলা তুমি বোনের চোখের
ভাই হারানোর জল।
বাংলা তুমি নও বিদেশীদের
অপসংস্কৃতির কালো থাবা।
বাংলা তুমি নয় কোন
স্বার্থান্বেষীর ঘুটির দাবা।
বাংলা তুমি দিয়েছ মোদের
দাবি আদায়ের শিক্ষা।
বাংলা তুমি জুগিয়েছ প্রেরণা
বিজয়ী হওয়ার দীক্ষা।
বাংলা তুমি রবে মোদের
অনন্তকাল হৃদয়ে বহমান।
তোমায় রক্ষায় করব মোরা
অকাতরে উৎসর্গ প্রাণ।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”



মন্তব্য করুন