হে মহাবীর (বঙ্গবন্ধু স্মরণে কবিতা)

August 14, 2017,

শ্রী যাদব চন্দ্র দাশ:
হে মহা বীর,বাংলাদেশের রাজনীতিতে
মহা নায়ক শেখ মুজিবুর রহমান।
তুমি আছো মিশে চিন্তা চেতনায় গৌরবে সৌরভে
আলোকবর্তিকা তুমি নিশীতে সপ্নে জাগরণে।
পদ্মা মেঘনা যমুনা গৌরি
তিতাস, মনু সবনদী বহমান
সর্বকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
তোমাকে অনন্তকাল ধরে মনে
রাখিবে বাঙালী জাতি
১৯৭৫ সালের ১৫ই আগষ্ঠ
৩২ নম্বর ধানমন্ডিতে নিজ বাসবভনে
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সহ যারা কাল রাত্রিতে প্রাণ দিয়েছিল তাদের
৪২তম শাহাদাৎ বার্ষিকিতে গভীর শ্রদ্ধাঞ্জলী জানাই

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com