বঙ্গবন্ধু
August 19, 2017,

॥ সুজিতা সিন্হা ॥
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর রক্তের ধারা,
তাঁর অবদান কৃতি শুনলে হই আত্মহারা।
বঙ্গবন্ধু বিনা স্বাধীনতা অর্থহীন,
যার রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন।
বাংলার আবাল-বৃদ্ধ-বণিতার তিনি নয়নমণি,
বাংলার ইতিহাসে অনুরণিত হয় তার ধ্বনি-প্রতিধ্বনি।
সোনার অক্ষরে লেখা থাকবে বঙ্গবন্ধুর অবদান,
তার সুকৃতি ভুলবেনা কখনো বাংলার সন্তান।
হঠাৎ একদিন এদেশেরই কিছু কুলাঙ্গার,
সুজলা-সুফলা বাংলাদেশের করে দিল ছারখার।
এক লহমায় বন্দুকের গুলি কেড়ে নিল তার প্রাণ
বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে গেল তার রক্তের ঘ্রাণ।
ঘাতকেরা বুঝেনি মহামানবের হয় না মরণ,
সবার হৃদয়ে বঙ্গবন্ধু, কোনদিন হবে না বিস্মরণ।



মন্তব্য করুন