সিলেটের মাটি
September 4, 2017,

নাসির আহমেদ রাসেল
কত পবিত্র আমার সিলেটের মাটি
যে বুঝেছে সে রেখেছে, আগলে বুকে বাঁধি।
শাহজালালের চরণ চুমি
৩৬০ আউলিয়ার পূন্যভূমি,
মাটি তোমার যেন বাংলার
সোনাবরন শীতলপাটি।
কত পবিত্র আমার সিলেটের মাটি
হাওর বাওর পাহাড় নদী
বইছে যেথায় নিরবধি,
জন্মে সেথায় আজ অবদি
কত জ্ঞানিগুনি মহীয়সী।
কত পবিত্র আমার সিলেটের মাটি
কত কবি মনির্ষি
“শোধালো”সিলেটের স্তুতি,
জানলো যাহা বিশ্ববাসী
সিলেট ভূমির তুগলকি।
কত পবিত্র আমার সিলেটের মাটি
অপূর্ব এক সৃষ্টি খোদার
প্রাণে করে প্রেমের সঞ্চার,
তাইতো আসে মানব ঝাঁকে ঝাঁকে-
পাইতে জীবনের গতি।
কত পবিত্র আমার সিলেটের মাটি।



মন্তব্য করুন