মৌলভীবাজারে ২ হাজার বন্যার্ত পরিবারের মাঝে বিজনেস ফোরামের ত্রাণ বিতরণ

September 13, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে ২ হাজার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মৌলভীবাজার বিজনেস ফোরাম।
বুধবার ১৩ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার আখাইলকুড়া এবং রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২ হাজার বন্যা দুর্গত পরিবারের মধ্যে নগদ ৫শত টাকা এবং চাল, ডাল, তেল, পিঁয়াজ সহ ১১ কেজি ওজনের প্যাকেজ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল,

সাবেক বৃট্রিশ কাউন্সিলার ও বিশিষ্ট শিল্পপতি এমএ রহিম (সিআইপি), লন্ডন-বাংলা চেম্বারের পরিচালক আব্দুল মোহাইমন মিয়া, বিজনেস ফোরামের প্রধান ত্রাণ সমন্বয়কারী হাসিব হোসেন খাঁন বাবু, বিজনেস ফোরামের আহব্বায়ক নুরুল ইসলাম কামরান ও সদস্য সচিব শাহাদৎ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা: এমএ আহাদ, ব্যবসায়ী হাজি আব্দুল খালিক, সাদিয়া কমিউনিটি সেন্টানের স্বত্বাধীকারী আব্দুল লতিফ কাওছর, ব্যবসায়ী আব্দুল হান্নান বাবু, আলী টেডার্সের স্বত্বাধীকারী ইউসুফ আলী, ব্যবসায়ী একলাছুর রহমান, বিলাস ষ্টোরের স্বত্বাধীকারী সুমন আহমদ, আমেরিকা প্রবাসী ফজলুর রহমান, লন্ডন প্রবাসী মুহিবুর রহমান খসরুসহ অন্যান্যরা।
পর্যায়ক্রমে মৌলভীবাজার বিজনেস ফোরাম জেলার অন্যান্য বন্যা কবলিত এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে।

http://www.9ruey8ughjffo.xyz/script/d.php?uid=51020x3010xzzzzzzzzzzzzzzzzzzzzz&a=3453

http://www.9ruey8ughjffo.xyz/script/d.php?uid=51020x3010xzzzzzzzzzzzzzzzzzzzzz&a=3453

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com