পর্যটনশিল্প বিকাশে শ্রীমঙ্গলে মতবিনিময় অনুষ্ঠিত

September 13, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার পর্যটনশিল্প বিকাশের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর টি হ্যাভেন রেস্ট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। সভায় তিনি বলেন, ‘সরকার দেশে পর্যটন শিল্প বিকাশে নানামূখী কর্মসূচী গ্রহণ করেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এ অঞ্চলের পর্যটন খাতকে ব্রান্ডিং এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারলে মৌলভীবাজারের পর্যটন শিল্প আরো বিকশিত হবে। এজন্য তিনি রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নসহ পর্যটক বান্ধব কর্মসূচি হাতে নেয়া হয়েছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সঞ্চালনায় এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হোটেল-রিসোর্ট মালিক, উপজেলা প্রশাসন, চা বাগান কর্তৃপক্ষ, পরিবহন শ্রমিক, সাংবাদিক নেতৃবৃন্দ, বন বিভাগ, ভূমি অফিস, ট্যুর গাইড কমিউনিটির সদস্যরাসহ পর্যটনশিল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com