রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে শ্রমিক কল্যাণের বিক্ষোভ

September 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্মম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় মিছিলটি কুসুমবাগ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান রোডে এসে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সভাপতি সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আহমদ ফারুক, দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, শামীম আহমদ, শাহ আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com