কমলগঞ্জে ইউনিক কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর শুভ উদ্বোধন

September 18, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ইউনিক কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।
ইউনিক কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর প্রেসিডেন্ট সুমন দেববর্ম্মার সভাপতিত্বে ও সুরচন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেসবাউল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দে আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন পরিষদের ইবুংহাল সিংহ শ্যামল, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ইউনিক কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট প্রবিত কুমার সিংহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com