কমলগঞ্জ পৌর এলাকায় ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জ সংবাদদাতা॥ কমলগঞ্জ পৌর এলাকার জন্য ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বিরাট অংকের উৎকোচের বিনিময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে মর্মে মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করছেন এক সাবেক ডিলার।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার জনসাধারণ বারবার প্রাকৃতিক দূর্যোগ ও নদীভাঙনে বিপর্যস্ত। সরকার ওএমএস ডিলারের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য স্বল্পদামে চাল বিক্রয় কার্যক্রম শুর” করেছে।
এতে হঠাৎ করে ২০ সেপ্টেম্বর বুধবার গোপনে মোটা অংকের উৎকোচ এর বিনিময়ে উপজেলা ওএমএস কমিটির কোন সভা ছাড়াই তাদের মনোনীত তিন জনকে পৌর এলাকায় ডিলার হিসেবে নিয়োগ দেয়। তাদের নিয়োগ দেবার আগে নিয়ম-নীতি অনুসরন করে কোন ধরনের নোটিশ বা আগের সকল ওএমএস ডিলারদের জানানো হয়নি। যে কারনে সাবেক ডিলার হার”ন উর রশিদ ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদের সাথে আলাপকালে জানা যায়, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। এ ব্যাপারে উপজেলা ওএমএস কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সচিব খাদ্য কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করেও সম্ভব হয়নি।



মন্তব্য করুন