ফলো আপ: বাল্য বিবাহ মুচলেখায় মুক্তি পেলেন আটক কিশোর বর ও তার বাবা

September 23, 2017,

 

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পাওয়া কিশোর কিশোরী ঘটনায় কমলগঞ্জ থানা হাজতে আটক ছিলেন কিশোর বর রশীদ মিয়া ও তার বাবা ময়না মিয়া। শুক্রবার রাত ১০টায় থানায় মুচলেখা দিয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান ও সদস্যদের জিম্মায় ছাড়া পান বর ও বরের পিতা।

শুক্রবার বিকালে বাল্য বিবাহের চেষ্টার কারণে বর কিশোর রশিদ মিয়া  ও তার বাবা ময়না মিয়াকে আটক করে কমলগঞ্জ থানা হাজতে রাখা হয়েছিল। শুক্রবার রাতে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু ও তার পরিষদের সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আর বিয়ের উদ্যোগ নিবেন না বলে আটক রশিদ মিযা ও তার বাবা ময়না মিয়া থানায় একটি মুচলেখা দেয়। পরে জনপ্রতিনিধিদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

কমলগঞ্জ থানার ওসি মো: বদরুল হাসান ও মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুচলেখায় আটক দুইজনকে ছেড়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com