বড়লেখায় বন্যার্তদের প্রবাসী সাংবাদিকের আর্থিক সহায়তা

September 25, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বন্যাদুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করেছেন লন্ডন প্রবাসী সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী। তিনি আমাদের সময় পত্রিকার মৌলভীবাজার জেলার সাবেক প্রতিনিধি। রোববার দিনব্যাপি হাকালুকি হাওরপারের কামিলপুর ও শেখপাড়া গ্রামের ২ শতাধিক দুর্গত পরিবারকে সাংবাদিক মুনজের পরিবারের পক্ষ থেকে দুর্গতদের নগদ টাকা বিতরণ করেন।
এসময় প্রবাসী সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, কালেরকন্ঠের সাংবাদিক লিটন শরীফ, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, সবুজ সিলেট প্রতিনিধি এজে লাভলু, ইউপি মেম্বার আমিনুল হক, সমাজসেবক আব্দুল বাছিত, আসাদুল ইসলাম চৌধুরী রুমন, উবাদা নিজাম, দেওয়ান উসামা নিজাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com