কমলগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১৩০ টি মন্ডপে চালের ডিও বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি॥ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৩০ টি সার্বজনীন পূজামন্ডপে ৫০০ কেজি করে জি আর-এর চালের ডিও (ডেলিভারী ওর্ডার) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গত রোববার বিকাল সাড়ে ৩টায় জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক পূজামন্ডপের সভাপতির হাতে ৫শ কেজি করে জি,আর চালের ডিও বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পাল, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জান।



মন্তব্য করুন