কমলগঞ্জে ১৩০টি সার্বজনীন পূজামন্ডপে দুর্গোৎসব শুরু

September 26, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মহাষষ্ঠীর মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১৩০টি সার্বজনীন পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতিটি পূজামন্ডপে সরকারীভাবে ৫০০ কেজি করে মোট ৬৫ মে:টন জি,আর এর চাল বিতরণ করা হয়েছে। পূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপে গ্রাম পুলিশ ও আনসারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ মন্ডপগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোবাইল টিম পূজামন্ডপগুলোতে টহল দিবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com