বড়লেখায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

September 26, 2017,

আব্দুর রব॥ বড়লেখায় বন্যাদূর্গত ৪০০ পরিবারের মাঝে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক নামের সংগঠন মঙ্গলবার চাল বিতরণ করেছে। উপজেলার তালিমপুর ইউনিয়নের কানুনগোবাজার মাদ্রাসা মাঠে ত্রাণ বিতরন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার ডিস্টিক এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক সভাপতি ফজলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সংগঠনের সদস্য নিয়াজ উদ্দিন, কুলাউড়া বাজার বণিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক বদরুজ্জামান সজল, সাবেক পৌর কাউন্সিলর কায়ছার পারভেজ প্রমুখ।
পরে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র পক্ষ থেকে প্রধান অতিথিসহ সংগঠনের সদস্যরা বন্যাদুর্গত ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com