বড়লেখায় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৩২ মন্ডপে সরকারী চাল বিতরণ

September 26, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৩২টি সার্বজনীন পূজামন্ডপে ৫০০ কেজি করে জি.আর চাল বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত এ চালগুলো উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার পুজামন্ডপে বিতরণ করা হয়।
মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com