দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

September 26, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে শব্দকর সম্প্রদায় ও দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আদমপুরে আদমপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি রঞ্জিত অধিকারীর ব্যক্তিগত অর্থায়নে শব্দকর সম্প্রদায়  ও স্থানীয় শতাধিক অসহায় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। উত্তরভাগ ঠাকুর বাড়ীতে জনপ্রতি ১টি শাড়ী, ১টি লুঙ্গি, ৩ কেজি আটা ও আধ কেজি করে চিনি বিতরণ করা হয়। জানা যায়, বিগত ৫ বছর ধরে রাজনীতিবিদ ও সমাজকর্মী রঞ্জিত অধিকারী প্রতি শারদীয় দুর্গা পূজায় ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com