চুরির গরু উদ্ধার করে বিপাকে কমলগঞ্জ থানা

September 26, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ থানার পুলিশ পৃথক অভিযানে ১৩ টি চোরাই গরু উদ্ধার ও ৯ গরুচোরকে আটক করে। উদ্ধারকৃত গরুর ব্যাপারে আদালতের কোন সিদ্ধান্ত না পাওয়ার কারনে উদ্ধার কৃত গরু নিয়ে বিপাকে পড়েছে পুলিশ।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত কোরবানী ঈদের আগ থেকে প্রায় অর্ধশত গরু চুরি যায়। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন হলে থানা পুলিশ তৎপর হয়ে উঠে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসানের নেতৃত্বে কমলগঞ্জ পুলিশ থানা পুলিশ চোরাই গরু ও গরুচোর আটকের অভিযান চালায়। এই অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথক সময়ে ও পৃথক স্থান থেকে ১৩ টি গরু ও ৯ জন গরু চোরকে আটক করে।  আটককৃত গরু চোরদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছে। অপরদিকে উদ্ধারকৃত চোরাই গরুর বিষয়ে কোন ব্যক্তি বা প্রতিষ্টান মালিকানার ব্যাপারে থানায় যোগাযোগ না করায় ও আদালত কর্তৃক গরুর ব্যাপারে কোন সিদ্ধান্ত না পাওয়ায় চোরাই গরুগুলো নিয়ে বিপাকে পড়েছে কমলগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জানান, বিভিন্ন সময় পুলিশের অভিযানে গরু চোর ও বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া চোরাই গরুর প্রকৃত মালিক না পাওয়ায় ও আদালতের কোন সিদ্ধান্তে উপনিত না হওয়ার কারণে গরুগুলো নিয়ে বিপাকে পড়তে হয়েছে। গরুগুলোকে নিজ অর্থায়নে বিভিন্ন লোক মারফতে লালনপালন করতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com