বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাই গরু আটক ও মদ জব্দ

September 26, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা বিজিবি’র বোবারথল ও বিয়ানীবাজারের গজুকাটা বিওপি’র টহল সদস্যরা সীমান্ত এলাকা থেকে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ৫টি ভারতীয় চোরাই গরু আটক ও ৩৯ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করেছে।
বিজিবির ৫২ ব্যাটেলিয়ন সুত্রে জানা গেছে, বোবারথল ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার আরজু মিয়ার নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১৩৭৬/৫-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝিংগালা নামক স্থান থেকে বিজিবি সদস্যরা ৫টি ভারতীয় চোরাই গরু আটক করে। অপরদিকে বিয়ানীবাজারের গজুকাটা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার নুরুল হকের নেতৃত্বে মেইন পিলার ১৩৫৭ এর বাংলাদেশের অভ্যন্তরে গয়লাপুর নামক স্থান থেকে ৩৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করা হয়।
বিজিবি আটক গরু জুড়ী কাষ্টম্স অফিসে এবং মাদকদ্রব্য সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়েছে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com