মৌলভীবাজারে আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

September 28, 2017,

স্টাফ রিপোর্টার॥ জেলা প্রসাশন মৌলভীবাজার এর আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গন হতে আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে, বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বরসকাল ১০ ঘটিকায় এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার মৌলভীবাজার এর উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দা সায়রা মহসীন সংসদ সদস্য মৌলভীবাজার-৩, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সত্যকাম চক্রবর্তী সিভিলসার্জন মৌলভীবাজার, বেগম হোসনে আরা ওয়াহিদ সাবেক মহিলা সংসদ সদস্য মৌলভীবাজার। এছাড়া ও উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের নিউজ রিপোর্টার তাহমিদ আহমেদ উপস্থিত ছিলেন  জেলার সকল সরকারী কর্মকর্তা স্কুল কলেজের শিক্ষক,  শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com