শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে কমলগঞ্জে যুবলীগের আনন্দ র‌্যালী ও মিলাদ মাহফিল

September 28, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্ম দিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জে সহ¯্রাধিক যুবলীগ নেতাকর্মীদের অংশগ্রহনে কমলগঞ্জ পৌরভবন মাঠ থেকে এক বিরাট র‌্যালী বের হয়। র‌্যালী শেষে পৌর মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সদস্য জহিরুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমেদ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শায়েক আহমেদ, উপজেলা যুবলীগ সদস্য আনোয়ার পারভেজ আলাল, মোস্তাফিজুর রহমান, নিয়াজ মুর্শেদ রাজু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও শিরনী বিরতণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com