কমলগঞ্জে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

কমণগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলায় ১৩০টি সার্বজনীন ও ১৫টি ব্যক্তিগত পূজাম-পে পূজার্চ্চনা শেষে বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে।
৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে বিজয়া দশমী তিথিতে ধলাই, লাঘাটা, ফরকা, ক্ষিরণীসহ বিভিন্ন নদ-নদী, দিঘী, জলাশয় ও পুকুরে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করে ভক্ত-পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মতিন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজওয়ানা ইসলাম সুমী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, অধ্যক্ষ মুর্শেদুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শফিউল আলম চৌধুরী নাদেলসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন