কমলগঞ্জে টি এস্টেট ষ্টাফ এসোসিয়েশনের আঞ্চলিক বার্ষিক সভা

October 9, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বাংলাদেশ টি এস্টেট ষ্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ)-ও মনু অঞ্চলের ৫৩ তম আঞ্চলিক বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর  রোববার সকাল ১০টায় শমশেরনগরে বাদার্স পার্টি সেন্টারে এ আঞ্চলিক বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
বিটিইএসএ-ও মনু অঞ্চলের সভাপতি  মো: তানভীর হাসানের সভাপতিত্বে ও সম্পাদক দীলিপ যাদবের সঞ্চালনায় বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিটিইএসএ-র কেন্দ্রীয় কমিটির সভাপতি  মাহবুব রেজা, সাধারন সম্পাদক মো: জাকারিয়া আহমদ। সাধারন সভায় উপস্থিত মনু অঞ্চলের শমশেরনগর, আলীনগর ও চাতলাপুর চা বাগানের কর্মচারীরা কর্ম ক্ষেত্রে নানা সমস্যা তুলে ধরেন। আলোচনাকালে কিভাবে সাংগঠনিক প্রক্রিয়ায় সকল সমস্যা সমাধান করা যায় সে বিষেয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com