বড়লেখায় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র অর্থায়নে টিপিনবক্স বিতরণ

October 11, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪শ’ শিক্ষার্থীকে ১০ অক্টোবর মঙ্গলবার টিপিনবক্স বিতরণ করেছে দক্ষিণভাগ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় মিড-ডে মিলের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় শ্রেষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল আলীম।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তাজ উদ্দিন লতার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউ.কে দক্ষিণভাগ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ, সহ-সভাপতি প্রবাসী সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী, নাজমুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আহসান, কিশোলয় চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার পার্থ পাল, সাংবাদিক আব্দুর রব, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছমির উদ্দিন, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, প্রাক্তন প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরী, অভিভাবক সদস্য আলমাছ উদ্দিন, আবেদ খান, সহকারী শিক্ষিকা খুসি রানী দাস প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com