এবার কালি মন্দির নির্মাণে লাকি কূপন

October 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানে কালি মন্দির নির্মাণের জন্য সিএনজি অটোরিক্সা দিয়ে মাইকিং করে বিক্রি করা হচ্ছে লাকি কূপন।
কমলগঞ্জ উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় মাইকিং করে ২০ টাকা করে লাকি কূপন বিক্রি করা হচ্ছে। লাকি কূপনে প্রথম পুরস্কার ১টি মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার ২১ ইঞ্জি রঙ্গিন টিভিসহ মোট ৯টি পুরস্কার রয়েছে।
লাকি কূপন বিক্রি করতে দেখা যায়, দিপেন বৈদ্য, বলরাম কাহার, নির্মল লোহার বলেন, একটি কালি মন্দির নির্মাণ করার জন্য লাকি কূপন বিক্রী করা হচ্ছে। তারা আরও বলেন, এবিষয়ে তাদের বাগান পঞ্চায়েত সভাপতি ও ইউপি চেয়ারম্যান অবগত আছেন।
এবিষয়ে মদনমোহন বাগান পঞ্চায়েতের সভাপতি উমা শংকর বলেন, মন্দির নির্মাণের জন্য দু’বছর থেকে এ লাকি কূপন বিক্রি শুরু হয়েছে। লাকি কূপন সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে শুরু হয়েছে। তিনি আরও বলেন এ বিষয়ে তার পূরোপুরি জানা নেই, তবে চেয়ারম্যান মহোদয় এটি জানেন তিনি ওসি’কে জানিয়েছেন। তিনি লাকি কূপনের টাকা মন্ধিরের কাজে ব্যয় করা উচিত নয় বলেও জানান।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, তিনি গত বৎসর এ বিষয়ে প্রশাসনকে অবগত করেছিলেন, এ বৎসর প্রশাসনকে জানাননি। তিনি স্বীকার করেন মন্দির নির্মাণের জন্য লাকি কূপন করা হচ্ছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, এ বিষয়টি তার জানা নেই। তিনি আরও বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হক বলেন, মন্ধির নির্মাণের জন্য লাকি কূপন এটা হতেই পারেনা। তিনি আরও বলেন খোঁজ নিয়ে এটা বন্ধের ব্যবস্থা গ্রহন করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com