বড়লেখায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
October 14, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে ১৩ অক্টোবর শুক্রবার র্যালি, আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীদের চিত্রাংকনসহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইউএনও মোহাম্মদ সোহেল মাহমুদের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের পরিচালনায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, প্রধান শিক্ষক বদরুল হোসেন, বদর উদ্দিন, নাজিম উদ্দিন প্রমুখ॥



মন্তব্য করুন