কমলগঞ্জে পিকআপ উল্টে চালকসহ আহত ৩

October 15, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজারে শনিবার
১৪ অক্টোবর দিবাগত রাত একটায় একটি পিকআপ উল্টে চালকসহ ৩ জন আহত হয়েছে। কমলগঞ্জ থানা ও মাধবপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সড়কের জরুরী সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো-০২ -১২৩৩) মাধবপুর বাজার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় চালক মিঠুন মিয়া(২০), শ্রমিক ওয়াহিদ আলী (৩৫) ও শ্রমিক মোহিত উদ্দীন (৩০) আহত হয়েছে। আহতদের রাত দেড়টায় আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত চালকের বাড়ি ময়মনসিংহ জেলায় ও আহত দুই শ্রমিকের বাড়ি কমলগঞ্জের ভানুগাছ ও দক্ষিণ কুমড়া কাপন গ্রামে।
দুর্ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই কৃষ্ণমোহন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই কৃষ্ণমোহন দেবনাথ দুর্ঘটনায় চালকসহ তিন জন আহতের সত্যতা নিশ্চিত বলেন পিক আপের ব্রেক ফেইল করে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কমুার কানুও পিক আপ উল্টে তিন জন আহতের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com