কমলগঞ্জের হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজে রবীন্দ্র নজরুল জয়ন্তী

October 15, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজে ১৫ অক্টোবর রোববার রবীন্দ্র নজরুল জয়ন্তী ও বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়। এ উপলক্ষে কলেজ অধ্যক্ষ রসময় মোহান্তের সভাপতিত্বে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সঙ্গীতানুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে বৃক্ষরোপন করা হয়। কলেজের প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম ও প্রভাষক বয়তুল হক চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি শহীদ সাগ্নিক, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, গণসঙ্গীত শিল্পী রমাকান্ত গোয়ালা প্রমুখ। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রী ও অতিথিবৃন্দ কলেজ প্রাঙ্গনে বকুল, নিম, অর্জুন প্রভৃতি বৃক্ষের চারা রোপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com