৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে ফারিয়ার মানবন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি॥ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের কর্মসূচির অংশ হিসাবে কমলগঞ্জে মানববন্ধন পালন করে। ফারিয়ার (ফার্মাসিউটিক্যালস রি-প্রেজেন্টিটিভ অ্যাসোসিয়েশন) উদ্যোগে বেতন বৈষ্যমের প্রতিবাদে ও সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নসহ ৫ দফা আদায়ের দাবিতে রোববার ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমোহনা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
ফারিয়ার কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য আজিজ আহমদ, মোঃ নুরুজ্জামান, মোঃ আবু হানিফ, বিশ্বজিৎ কুমার সিন্হা, অবনী কুমার সিন্হা প্রমুখ। বক্তারা বলেন, তাদের দাবিগুলো হচ্ছে ১.সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, ২. বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি এ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, ৩. চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ৪. বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, ৫. সাপ্তাহিক ছূটি সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান প্রদান করা।



মন্তব্য করুন