কমলগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

October 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের শমসেরনগরে নির্মানাধীন একটি আবাসিক বাসার কাজের সময় বিদ্যুতের তারে জড়িয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
১৬ অক্টোবর সোমবার সকাল সোয়া দশ ঘটিবার সময় এ ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছে মিছির মিয়া (১৮) এবং সায়িব আলী (২৪)। এদের দু’জনেরই বাড়ি কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাঁচপীর ঝালাই গ্রামে।
জানাযায়, শমসের নগর সবুজ বাগ আবাসিক এলাকার আবু বকর প্যালেস,বাড়ি নং ১২৩ এর মালিক কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নজরুল হক ওরফে ফুল মিয়া। তিনি বাসার তৃতীয় তলায় কাজ সম্পূর্ণ করে বিএএফ শাহিন কলেজের জন্য ব্যক্তিগতভাবে ভাড়া দেয়ার জন্য আবাসিক ছাত্রী হোস্টেল নির্মাণ করছিলেন।
সকালে শ্রমিকরা সেখানে কাঁচা বাঁশ সাটারিংয়ের জন্য উপরে তুলতে গেলে অসবাবধানতা বশত পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। দু’জনকে আহতাবস্তায় দ্রুত কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
কাজের সাইটে থাকা ফোরম্যান অধির মালাকার বলেন, কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের ঠিকাদার ইয়ামির আলীর কাজ করছিলেন তারা।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ফাহমিদা ফারহানা খান দু’জন মারা যাবার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com