বড়লেখায় জেলা বাল্যবিয়ে প্রতিরোধ ক্লাবের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা

October 16, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ জেলার বিভিন্ন অঞ্চলে বাল্যবিয়ে প্রতিরোধে বিশেষ অবদান রাখায় বড়লেখা উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৬ অক্টোবর সোমবার দুপুরে জেলা বাল্যবিয়ে প্রতিরোধ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক জাকির হোসেন মনিরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনার সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাইফুর রহমানের পরিচালনায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সংবর্ধিত অতিথি জেলা বাল্যবিয়ে প্রতিরোধ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাকির হোসেন মনির, সৌদি আরব প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হক, ইউপি মেম্বার সিারজ উদ্দিন, দুবাই প্রবাসী মো. লিয়াকত আলী, কুয়েত প্রবাসী আব্দুল আজিজ, পরিবহন শ্রমিক নেতা আব্দুল মতিন, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, ক্রীড়া সংগঠক শিমুল চৌধুরী, প্রতিরোধ ক্লাবের সদস্য ফয়সল মাহমুদ, কামরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com