কমলগঞ্জে প্রধানমন্ত্রী ও আব্দুস শহীদ এম.পির জন্য প্রার্থনা অনুষ্ঠিত

October 17, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পৌরসভাকে গ শ্রেনী থেকে খ শ্রেনীতে উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১ টায় কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর সার্বজনীন দূর্গাবাড়ীতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর অংশ গ্রহনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে দূর্গাবাড়ী প্রাঙ্গনে দূর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত দেব মিলন এর সভাপতিত্বে ও শিক্ষক সঞ্জয় দেব সাফুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com