পালকিছড়ায় কিরন সংকলনের মোড়ক উন্মোচন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কমলগঞ্জ প্রতিনিধি॥ কিরন সংকলনের মোড়ক উন্মোচন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২০ অক্টোবর শুক্রবার রাত ৮ টায় কিরন সমাজ কল্যান সংস্থার আয়োজনে চাতলাপুর চা বাগান মন্ডপ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংকলনের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি সৈয়দ বজলুল করিম বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ আইন বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, শমশেরনগর ইউপি প্যানেল চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী স্বপন। পরে রাত ৯ টায় পালকিছড়া চা বাগান স্কুল মিলনায়তনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কিরন সমাজ কল্যান সংস্থার সভাপতি কাঞ্চন রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রামবচন কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, কিরন সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা প্রফুল্ল কুমার রায়, চা ছাত্র যুব পরিষদ নেতা সজল কৈরী। অনুষ্ঠানে ৩০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।



মন্তব্য করুন