কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ির নাটমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

October 22, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ির নাটমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২১ অক্টোবর শনিবার বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমলেন্দু দেবরায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পাল, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রণয় দত্ত, কমলগঞ্জ পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইলাম রুহেল, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com