ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

October 28, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে রেলের লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।
২৭ অক্টোবর শুক্রবার সকার সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জের ভঅনুগাছ রেলওয়ে স্টেশন সুত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এলাকা সংলগ্ন রেলের লেভের ক্রসিং-এ ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এ নারীর (৩৫) মৃত্যু হয়। শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com