কমলগঞ্জে পতনঊষারে বিজয়া পূণর্মিলনী ও গুণীজন সংবর্ধনা

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার ২৭ অক্টোবর বিকালে স্থানীয় পালিতকোণা সার্ব্বজনীন পূজা মন্ডপ প্রাঙ্গনে শুভ বিজয়া পুণর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ নারায়ন মল্লিক সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পাল, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত ডা. বনমালী দাস, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, ডা. রাকেশ মোহান্ত প্রমুখ। অনুষ্ঠানে পতনঊষার ইউনিয়নের বিভিন্ন এলাকার স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য ১২ জন গুণী ব্যক্তিকে পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবুর সৌজন্যে সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়। এছাড়া সম্মানিত অতিথিবৃন্দকে ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।



মন্তব্য করুন