কমলগঞ্জের পতনউষারে বিশেষ অভিযানে কারেন্ট জাল জব্দ

October 28, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিশেষ অভিযানে ৫০ হাজার টাকা মূল্যের ২৫টি কারেন্ট জাল কব্দ করা হয়। শুক্রবার ২৭ অক্টোবর সন্ধ্যায় পতনউষার ইউনিয়নের কেওলার হাওরের ধোপাটিলা গ্রাম এলাকায় এ অভিযান চলে।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে দুই দিনের টানা বৃষ্টির ফলে লাঘাটা ছড়ার পানি বৃদ্ধি পেয়ে কেওলার হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সুযোগে সুযোগ সন্ধানী মাছ শিকারীরা কেওলার হাওরের বিভিন্ন স্থানে কারেন্ট জাল পেতে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা শঅহাদৎ হোসেনের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় আকস্মিকভাবে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ধোপাটিলা গ্রাম এলাকা থেকে ২৫টি কারেন্ট জার জব্দ করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক কেওলার হারওরের একটি এলাকা থেকে কারেন্ট জার জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত কারেন্ট জালের মূল্য কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা হবে। এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু সায়েম মো: আব্দুর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com