কমলগঞ্জে চা শ্রমিক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

October 29, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বন এলাকায় একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় চা শ্রমিক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চা শ্রমিক মাখন বাউরী (২২) পাশ্ববর্তী ফুলবাড়ি চা বাগানের নতুন লাইন শ্রমিক বস্তির সুনিল বাউরীর ছেলে।
২৯ অক্টোবর রোববার সকালে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরী সংলগ্ন বনের একটি গাছ থেকে এ লাশ উদ্ধার হয়।
ফুলবাড়ি চা বাগান ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, চা শ্রমিক মাখন বাউরী গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রোববার সকালে জালানী লাকড়ি সংগ্রহকরাীরা বনের মাঝে একটি গাছের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তার (মাখনের) লাশ দেখে ফুলবাড়ি চা বাগান ও থানা পুলিশকে অবহিত করে। পরে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম ও উপ-পরিদর্শক চম্পক ধামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহত শ্রমিক পরিবারের কাউকে পাওয়া না গেলেও নাম প্রকাশে অনিচ্ছুক চা শ্রমিকরা জানান, এভাবে চা শ্রমিক মাখন বাউরী মারা যেতে পারে না। তাদের ধারনা পরিকল্পিতভাবে কোন চক্র হত্যার পর তার লাশটি এভাবে গাছের ডালে ঝুলিয়ে রাখে। অন্য একটি সুত্রের মতে পারিবারীক জগড়াঝাটিকে কেন্দ্র করে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
কমলগঞ্জ থানার ওসি মো: বদরুল হাসান, গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় চা শ্রমিক মাখন বাউরীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত ছাড়া বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা। তবে এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com