কমলগঞ্জের পতনঊষারে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান

October 30, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ছাত্রকল্যাণ ও পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে পতনঊষার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও ১৫ তম মেধা বৃত্তি পরীক্ষা-২০১৬ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান
৩০ অক্টোবর সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
পতনঊষার ছাত্রকল্যাণ ও পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি প্রভাষক মো: আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান সেজু ও শিক্ষক মো: জমশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন, পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেহার রঞ্জন দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নারায়ণ মল্লিক সাগর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৬ সালে অনুষ্ঠিত ১৫ তম মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪র্থ থেকে ৯ম শ্রেণির মোট ২৪ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া পতনঊষার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিকন্দর আলীসহ অবসরপ্রাপ্ত সকল শিক্ষকদের মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com