বড়লেখায় নবগঠিত আ’লীগের জেলা কমিটির পরিচিতি সভা
November 1, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরসভা হলরুমে মঙ্গলবার ৩১ অক্টোবর সন্ধ্যায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা করেছেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়া মীলীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহসভাপতি আজমল হোসেন, যুগ্ম সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, অ্যাডভোকেট গোপাল দত্ত, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমূখ।



মন্তব্য করুন